বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির আয়োজনে “Organogram Preparation for the Academic Departments of the University of Barishal” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত
Published: 14-08-2026
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) “Organogram Preparation for the Academic Departments of the University of Barishal” শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। আইকিউএসির পরিচালক (ভারপ্রাপ্ত) ড.মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.মোঃ কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ ও পল্লী উন্নয়ন বিভাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দিন, ইংরেজি বিভাগ,বরিশাল বিশ্ববিদ্যালয়। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫ বিভাগের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং অর্থ ও হিসাব শাখার অতিরিক্ত পরিচালক মহোদয়সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে আজ ১৪ আগস্ট শুক্রবার সকাল ১০টায় এ কর্মশালার কার্যক্রম শুরু হয়।
মো.ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)
