University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তি' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Published: 14-09-2026

latest news






বরিশাল​ বিশ্ববিদ্যালয়,
১৪ সেপ্টেম্বর ২০২৬।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে "Higher Study & Scholarship Opportunities in the United States" (যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তি সুযোগ) শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে ববির এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে এ সেমিনার আয়োজিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষা ও গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সবার জন্য উন্মুক্ত। বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, উচ্চমানের গবেষণা ও উদ্ভাবন এবং নেতৃত্বের দক্ষতা অর্জনে যুক্তরাষ্ট্র অনন্য ভূমিকা রেখে আসছে। যুক্তরাষ্ট্রে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরিয়ে এনে দেশের শিক্ষা, গবেষণা ও সার্বিক উন্নয়নে প্রয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
সেমিনারে ববির বহিরাঙ্গন কার্যক্রম অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রিসালাত রফিক এর সভাপতিত্বে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মার্কিন দূতাবাসের এডুকেশন আউটরিচ কোঅর্ডিনেটর সোহেল ইকবাল।
এ সময় তিনি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের প্রক্রিয়া, আবেদন পদ্ধতি এবং আনুষঙ্গিক বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা উপস্থিত ছিলেন।
মো. ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)