বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা তৈরিতে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Published: 17-11-2026
বরিশাল বিশ্ববিদ্যালয়, ১৭ নভেম্বর ২০২৬ খ্রিঃ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে “From Entrepreneurial Dreams to Success: Inspiring Journeys and Experiences for Next Generation Entrepreneurs” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেফকো ফার্মাসিটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান জাহিদুল আলম এবং বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক সন্জয় কুমার দত্ত। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ড. মোঃ ইমরান হোসেন।
শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে আগ্রহ তৈরির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের তিনশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
মো.ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)
