বরিশাল বিশ্ববিদ্যালয়ে ওবিই (OBE) বিষয়ক ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে
Published: 23-06-2026
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও শিক্ষাদানের আরও মানোন্নয়নের লক্ষ্যে এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন ২০২৬ তারিখ সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে “Faculty Development Training on Outcome-Based Education (OBE): Curriculum Design, Teaching-Learning Practices, and Assessment Techniques” শীর্ষক এই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।
প্রশিক্ষণ কর্মশালাটিতে মূল রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মো. কামরুল হাসান।
আইকিউএসি-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইমরান হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন এবং ওবিই (OBE) কারিকুলাম ডিজাইন ও আধুনিক মূল্যায়ন পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জুয়েল মৃধা
সেকশন অফিসার
জনসংযোগ অফিস।
