University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর বরিশাল সফরকালে বরিশাল সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ এবং বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান

Published: 13-07-2026

latest news


মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর বরিশাল সফরকালে বরিশাল সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ এবং বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। 

এসময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর সুদৃষ্টি কামনা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী কে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসার আমন্ত্রণও জানান উপাচার্য মহোদয়। 

এসময় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপাচার্য মহোদয় কে বলেন, পরবর্তীতে বরিশাল সফরে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাব। 

এ সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন।