মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ ইয়াসিন আরাফাত এর দ্রুত আরোগ্য কামনা করেন ববি উপাচার্য
Published: 09-08-2026
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ ইয়াসিন আরাফাত অদ্য অপরাহ্নে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ইয়াসিন আরাফাত কে আ্যম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ হাসপাতালে গিয়ে তাতক্ষনিক শিক্ষার্থী আরাফাতের খোঁজ নেন এবং মহান আল্লাহর দরবারে আরাফাতের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সাথে তিনি আরাফাতের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলকে জরুরি নির্দেশনা প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপাচার্য মহোদয় সার্বক্ষণিক শিক্ষার্থী আরাফাতের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।
