University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ ইয়াসিন আরাফাত এর মৃত্যুতে আগামীকাল ১০ আগস্ট ২০২৬ তারিখ রোজ সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে “শোক দিবস” পালিত হবে

Published: 09-08-2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ ইয়াসিন আরাফাত অদ‍্য অপরাহ্নে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন” - মেধাবী এ শিক্ষার্থীর মৃত্যুতে আগামীকাল ১০ আগস্ট ২০২৬ তারিখ রোজ সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে “শোক দিবস” পালিত হবে। বিধায় আগামীকাল ১০/০৮/২০২৬ তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম  (ক্লাস ও পরীক্ষা) বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।


মো. ফয়সল মাহমুদ 

উপপরিচালক (জনসংযোগ)