University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের মৃত্যুতে ববি উপাচার্যের শোক প্রকাশ

Published: 10-08-2026

“শোক বার্তা”

 বরিশাল বিশ্ববিদ্যালয়, ৯ আগস্ট ২০২৬।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ ইয়াসিন আরাফাত অদ‍্য অপরাহ্নে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন” - মেধাবী এ শিক্ষার্থীর মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। এক শোকবার্তায় তিনি বলেন, তার এ মৃত্যু মেনে নেয়ার নয়, আমরা বিশ্ববিদ্যালয় পরিবার মেধাবী এক শিক্ষার্থীকে হারালাম, যার শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়। আমি মরহুম ইয়াসিন আরাফাতের রূহের মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ্ মরহুমের পরিবার ও তার শুভানুধ্যায়ীদের ধৈর্য্য ধারণ এবং এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুণ। আমিন….

মো. ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)