University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

আগামী ৩০ জুলাই, ২০২৬ ইং তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বিকাল ৩:০০ ঘটিকায় "Bridging Academia, Innovation and Industry for Sustainable Development" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে

Published: 29-07-2026

latest news

আগামী ৩০ জুলাই, ২০২৬ ইং তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বিকাল ৩:০০ ঘটিকায় "Bridging Academia, Innovation and Industry for Sustainable Development" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। উক্ত সেমিনারে অধ্যাপক ড. আবদুল্লাহ- আল- মামুন, সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বাংলাদেশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, উপাচার্য, ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, গাজিপুর, অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপাচার্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী এবং অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, উপাচার্য, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর। সেমিনারে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মামুন অর রশিদ, উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়।